Sunday, February 19, 2017

আল্লাহ যা করেন ভালর জন্যই করেন

এক রাজার এক চাকর ছিল। চাকরটা সবসময় যেকোন
অবস্থাতেই রাজাকে বলত, "রাজা মশাই, কখনো মন
খারাপ করবেন না। কেননা আল্লাহ যা করেন তার
সবকিছুই নিখুঁত ও সঠিক।"
একবার তারা শিকারে যেয়ে নিজেরাই এক হিংস্র
প্রাণীর আক্রমণের শিকার হলো। রাজার চাকর সেই
প্রাণীকে মারতে পারলেও, ততক্ষণে রাজা তার একটা
আঙুল খুইয়ে বসেছেন।
রাগে-যন্ত্রণায়-ক্ষোভে রাজা ক্ষিপ্ত হয়ে বলে ওঠে,
"আল্লাহ যদি ভালোই হবে তাহলে আজকে শিকারে এসে
আমার আঙুল হারাতে হতো না।"
চাকর বলল, "এতকিছুর পরও আমি শুধু আপনাকে এটাই বলব,
আল্লাহ সবসময়ই ভালো ও সঠিক কাজর করেন; কোনো ভুল
করেন না।
চাকরের এই কথায় আরও ত্যক্ত হয়ে রাজা তাকে জেলে
পাঠানোর হুকুম দিলেন।
এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন। এবার
তিনি একদল বন্য মানুষের হাতে বন্দি হলেন। এরা তাদের
দেবদেবির উদ্দেশ্যে মানুষকে বলি দিত। বলি দিতে
যেয়ে তারা দেখল যে, রাজার একটা আঙুল নেই। তারা
এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ
করতে রাজি হলো না। তাই তারা রাজাকে ছেড়ে দিল।
প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরোনো চাকরকে
মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন। চাকরকে এনে বললেন,
"ভাই, আল্লাহ আসলেই ভালো। আমি আজ প্রায় মরতেই
বসেছিলাম। কিন্তু আঙুল না-থাকার কারণে প্রাণ নিয়ে
ফিরে আসতে পেরেছি।
"তবে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ ভালো, এটা তো
বুঝলাম। কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে
জেলে পুরলেন কেন?"
চাকর বলল, "রাজামশাই, আমি যদি আজ আপনার সাথে
থাকতাম, তাহলে আপনার বদলে আজ আমি কোরবান হয়ে
যেতাম। আপনার আঙুল ছিল না, কিন্তু আমার তো ছিল।
কাজেই আল্লাহ যা করেন সেটাই সঠিক, তিনি কখনো
কোনো ভুল করেন না।"
জীবনের নানা দুঃখকষ্ট নিয়ে আমাদের শত অভিযোগ।
আমরা ভুলে যাই কোন কিছুই আপনা-আপনি হয় না, বরং
সবকিছুর পেছনেই একটি নির্দিষ্ট কারণ আছে।
যা ঘটে
সেটা আমাদের ভালোর জন্যই। আল্লাহু আকবার..........!!!

Saturday, February 4, 2017

আপনার স্বামীকে জান্নাতের পথে ডাকুন

স্বামী প্রথম রাতেই স্ত্রীকে বলছে, দেখ
আমি এই বিয়েতে রাজি ছিলাম না, আমার
পরিবার জোর পূর্বক বিবাহ দিয়েছে, সো
তোমার মতো তুমি, আর আমার মতো আমি।
স্ত্রী একদম চুপ, কিন্তু হতাশ হলেন না।
মধ্যে রাতে স্ত্রী তাহাজ্জুদ সালাতের
জন্য উঠলেন, স্বামীর এলোমেলো চুলে
শীতল পরশ হাতখানা বুলিয়ে দিয়ে, আলতো
করে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে
বলল, চলুন আল্লাহর শুকরিয়া আদায় করি, আর
আল্লাহর শুকরিয়া আদায় করার একমাত্র
সেতু হলো সালাত, স্বামী চোখ খুলে
স্ত্রীর মুখের দিকে তাকিয়ে অবাক, কি
মিষ্টি হাসি, অপূর্ব চাহনি, স্বামী বলল
তুমি যাও, আমি ঘুমাবো, সকালে কাজ
আছে,,,,
স্ত্রী বলল আমি আপনাকে জান্নাতের পথে
ডাকছি, সুখ, শান্তি, সচ্ছলতা, সম্মৃদ্ধির
পথে ডাকছি, স্বামী বলল ওকে ঠিক আছে,
তাহলে আমাকে জান্নাতে নিয়ে যাও,
স্ত্রী বলল তাহলে ওযু করে এসে আল্লাহর
কাছে জান্নাত চাও পেয়ে যাবে, স্বামী
বলল আমি অনেক সুখ চাই, স্ত্রী বলল
পৃথিবীর সবাই সুখের ক্রেতা, আর আল্লাহ
রাব্বুল আলামিন হলেন একাই সুখের
বিক্রেতা, স্বামী বলল কিভাবে, স্ত্রী
বলল, আল্লাহ মুমিন ব্যাক্তির জান ও মাল
ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে।
স্বামী বলছে আমি তো খারাপ, আর তুমি
এই জামানার একজন পুত ও পবিত্র নারী,
আমার মতো একজন অপবিত্র ছেলের সাথে
তুমি জীবন কাটাতে পারবেনা,,,,,
স্ত্রী বলল, আপনার সমস্ত শরীর যদি হযরত
আইয়ুব (আঃ) মতো পোকাই ভরে যায়, তবে
আমি বিবি রহিমার মতো আপনার পাশে
থেকে সেবা যত্ন করবো। আপনার সাথে
বিয়ের পর, আপনার সম্পদ, আমার ইজ্জত,
সবই আপনার আমানত, আর এই আমানতের
খিয়ানত আমি কখনোই করবোনা, আমাদের
ঘরটা রাসূলের ঘরের মতো হোক,,,, দিনের
পর দিন রান্না না হোক, কিন্তু আপনার
মুখে মুক্তা ঝরা হাসি থাকুক,,,,,,,,
স্বামী ভাবছে, এমন জীবন সঙ্গীনি
ভাগ্যক্রমে পেয়েছি, আর তাকে অবহেলা
নয়, বরং আমার শরীরের একটা অংশ করে
নিই, স্বামী তার স্ত্রীকে বলছে, আমাকে
জান্নাতে নিয়ে যাবে বললে, কিন্তু
এটাতো বললে না যে, জান্নাতে আমার
বুকে মাথা রেখে, এমন মিষ্টি পরশ বুলাবে
কিনা।
স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে, মাথা
নাড়িয়ে হ্যাঁ সূচক বাক্য প্রকাশ করলো।
আপনার স্বামী যেমনই হোক না কেন, সে
তো আর ফেরাউন নয়, তাহলে তাকে
জান্নাতের দিকে ডাকুন, আর আমি এটা
বিশ্বাস করি, সমস্ত ছেলেই ভালবাসার
কাছে হেরে যায়, আর মেয়েরা ভালবাসার
ক্ষেত্রটি ছেলেদের চাইতে ভাল বুঝে, যার
কারনে আল্লাহ মেয়েদেকে মা
বানিয়েছেন।

Wednesday, January 25, 2017

ট্রেডের এন্ট্রি নেওয়ার পরে করনিয়

আমরা আগের পোস্ট থেকে শিখেছিলাম ট্রেডের আগে আমাদের করনিয় কি।আজ আমরা আলচনা করব ট্রেডের পরে করনিয় কি।
---------------------------------
আমরা অধিকাংশ ট্রেডার সে সিনিয়র হোক আর জুনিয়র সবাই একটি এন্ট্রি নেওয়ার পরে স্নায়ুবিক চাপ অনুভব করি।যেটা আমাদের সবারই হয়ে থাকে সেটা সিকার করতে দোষ নাই।যাই হোক আসুন জেনে নেই কি করা উচিৎ।
এন্ট্রি নেওয়ার সাথে সাথে sl & tp সেট করা।কিছু চালাকি আমরা করি আর তা হল, অনেকে প্রফিট এ গেলেই কেটে দেই,অনেকে tp বাড়াতে থাকি।আবার অনেকে তো দেখেছি sl বাড়িয়ে দেয়।কেউ আবার sl এর দিকে যেতে দেখলেই ক্লোজ করে দেয়।দেখুন প্রত্যেক টি জিনিসের একটি রুলস থাকে।রুলস মেনে চলতে হবে।নইলে নিজের অজান্তেই টাউট খাতায় নাম তুলে দিবেন।ভাল এনালাইসিস করেই আপনি এন্ট্রি নিয়েছেন,sl tp দিয়েছেন, এখন মার্কেট তার নিজস্ব গতিতে চলুক।sl বা tp যা ইচ্ছা করুক।আপনি যে গন্ডি বেধে দিয়েছেন তার বাইরে যেতে পারবে না।তবে হ্যা আপনি কিছু কিছু মুহুর্মুতে কারেকশন আনতে পারেন।ব্রেকইভেন্ট করতেই পারেন যদি মার্কেট ভাল মুভ দেখায়।
বার বার স্কিন এর কাছে যাবেন না।এতে আত্নবিশাস কমে যায়।মানুষিক ভাবে নিয়ন্ত্রন হিন হয়ে যাওয়ার চান্স বেসি।কুল থাকুন,লাভ লস মিলিয়েই ব্যাবসা।বারবার প্রাইস দেখবেন, বন্ধুবান্ধব সব দূরে সরে যাবে।কারো দিকে খেয়াল থাকবেই না।
একটি ট্রেড এন্ট্রি ক্লোজ হতে আপনার এক মাস ও টাইম লাগতে পারে।এটা কোন ব্যাপার না।অপেক্ষা আপনাকে করতেই হবে।যদি অপেক্ষা করতে না পারেন তবে এন্ট্রি ধরে রাখবেন কি করে।
প্রফিট হবে দেখে একই পেয়ারে নতুন আর একটি এন্ট্রি ওপেন করবেন না।এটা বে আইনি।সুবিধা পাচ্ছেন তাই নিচ্ছেন।কিন্তু অতিরিক্ত না নেওয়াই বেটার।এতে বাজে অভ্যাস এসে যাবে।একদিন দুইদিন প্রফিট হলেও ভুলের ফাদে পা একদিন দিবেন এতে সন্দেহ নাই।
যাই হোক অনেক বকবক করলাম।কেমন লাগল কমেন্ট এ জানাবেন কিন্তু।