Wednesday, January 25, 2017

ট্রেডের এন্ট্রি নেওয়ার পরে করনিয়

আমরা আগের পোস্ট থেকে শিখেছিলাম ট্রেডের আগে আমাদের করনিয় কি।আজ আমরা আলচনা করব ট্রেডের পরে করনিয় কি।
---------------------------------
আমরা অধিকাংশ ট্রেডার সে সিনিয়র হোক আর জুনিয়র সবাই একটি এন্ট্রি নেওয়ার পরে স্নায়ুবিক চাপ অনুভব করি।যেটা আমাদের সবারই হয়ে থাকে সেটা সিকার করতে দোষ নাই।যাই হোক আসুন জেনে নেই কি করা উচিৎ।
এন্ট্রি নেওয়ার সাথে সাথে sl & tp সেট করা।কিছু চালাকি আমরা করি আর তা হল, অনেকে প্রফিট এ গেলেই কেটে দেই,অনেকে tp বাড়াতে থাকি।আবার অনেকে তো দেখেছি sl বাড়িয়ে দেয়।কেউ আবার sl এর দিকে যেতে দেখলেই ক্লোজ করে দেয়।দেখুন প্রত্যেক টি জিনিসের একটি রুলস থাকে।রুলস মেনে চলতে হবে।নইলে নিজের অজান্তেই টাউট খাতায় নাম তুলে দিবেন।ভাল এনালাইসিস করেই আপনি এন্ট্রি নিয়েছেন,sl tp দিয়েছেন, এখন মার্কেট তার নিজস্ব গতিতে চলুক।sl বা tp যা ইচ্ছা করুক।আপনি যে গন্ডি বেধে দিয়েছেন তার বাইরে যেতে পারবে না।তবে হ্যা আপনি কিছু কিছু মুহুর্মুতে কারেকশন আনতে পারেন।ব্রেকইভেন্ট করতেই পারেন যদি মার্কেট ভাল মুভ দেখায়।
বার বার স্কিন এর কাছে যাবেন না।এতে আত্নবিশাস কমে যায়।মানুষিক ভাবে নিয়ন্ত্রন হিন হয়ে যাওয়ার চান্স বেসি।কুল থাকুন,লাভ লস মিলিয়েই ব্যাবসা।বারবার প্রাইস দেখবেন, বন্ধুবান্ধব সব দূরে সরে যাবে।কারো দিকে খেয়াল থাকবেই না।
একটি ট্রেড এন্ট্রি ক্লোজ হতে আপনার এক মাস ও টাইম লাগতে পারে।এটা কোন ব্যাপার না।অপেক্ষা আপনাকে করতেই হবে।যদি অপেক্ষা করতে না পারেন তবে এন্ট্রি ধরে রাখবেন কি করে।
প্রফিট হবে দেখে একই পেয়ারে নতুন আর একটি এন্ট্রি ওপেন করবেন না।এটা বে আইনি।সুবিধা পাচ্ছেন তাই নিচ্ছেন।কিন্তু অতিরিক্ত না নেওয়াই বেটার।এতে বাজে অভ্যাস এসে যাবে।একদিন দুইদিন প্রফিট হলেও ভুলের ফাদে পা একদিন দিবেন এতে সন্দেহ নাই।
যাই হোক অনেক বকবক করলাম।কেমন লাগল কমেন্ট এ জানাবেন কিন্তু।

No comments:

Post a Comment