Saturday, January 21, 2017

ফরেক্স এ সফলতার রুলস - ১







কি ভাই ভাবছেন ফরেক্স এ টাকা কামাই করে লাক্সারী লাইফ সেটেল করবেন?হবে না গো হবে না।হতাশ হলেন? হ্যা আমি সত্যি বলেছি!কিছু রুলস বলব, যদি না মেনে চলেন তবে ইউ লুজার হয়ে স্থায়ী লুজার এ পরিণত হবেন।একদিন ফরেক্স থেকে অব্যাহতি নিয়ে E.A & Signal  সেলার হয়ে যাবেন।আসুন দেখি কি সেই রুলস।
১। মানিম্যানেজমেন্ট ঃ Money Management Is Mother Of Forex Trading. আমরা মানিম্যানেজমেন্ট নিয়ে চিল্লায়ে গলা ফাটিয়ে ফেলি।আসলে অনেক রুলস মানিম্যানেজমেন্ট এর সাথে রিলেটেড।তবে আমি একটি রুলস বলব যেটা ওয়াল্ড ক্লাস। ধরুন আপনি এই সপ্তাহে ট্রেডিং শুরু করবেন।আপনার একটা টার্গেট থাকতে হবে।ধরুন ১ সপ্তাহে ১০ টি এন্ট্রি নিবেন।কম বা বেশি হতে পারে।১০ টি দিয়ে উদাহরণ দিলাম।আপনার নির্দিষ্ট রেশিও সেট করতে হবে।যেমন - 1:2, 1:3,  1:4 ইত্যাদি। যদি 1:2 রেসিও মেনে চলেন তবে ধরুন আপনার ১০০$ ব্যালেন্স আছে। আপনি ১০ টি এন্ট্রি নিতে পারবেন।এ ক্ষত্রে SL এর পরিমান হবে 50 pip এবং TP নিবেন 100 pip. যদি সব গুলি TP হিট হয় তবে 1000 pip উইন হবে।যদি ৫ টি SL এবং ৫ টি TP হয় তবে লস হবে 250 pip উইন হবে 500 pip. প্রফিট থাকবে 250 pip. আবার যদি  ৭ টি SL হয়ে যায় তবে লস হবে 350 pip, ৩ টি TP  হলে প্রফিট হয় 300 Pip. তাহলে সপ্তাহ শেষে যদি 50 pip লস ও যায় তবে মূল ব্যালেন্স এর তেমন ক্ষতি হল না।এখন বিষয় হল রুলস মেনে ১০ টি এন্ট্রি যদি আপনি সঠিক এনালাইসিস করে নিতে পারেন তবে ৫০/৫০ রেজাল্ট কোন ব্যাপার না।যদি আমার দেখানো  প্রপার মানিম্যানেজমেন্ট ফলো করে ৫০/৫০ রেজাল্ট না আসে তবে মনে করবেন আপনি ট্যাকনিক্যালি অদক্ষ। অথবা আমার রুলস আপনি ১০০% মেনে চলেন নি।
এই হল একটি রুলস শেয়ার করলাম। একই শিরোনামে আরো কিছু প্রচ্ছদ আমি শেয়ার করব ইনশাআল্লাহ।
                                 --------- চলবে............

No comments:

Post a Comment