Wednesday, December 21, 2016

মানি ম্যানেজমেন্ট 







মানি ম্যানেজমেন্ট 
  



মানি ম্যানেজমেন্ট হল Mother Off Trading.যার মানি ম্যানেজমেন্ট যত স্ট্রং ও সুন্দর সে তত ভাল মাপের ট্রেডার।ফরেক্স মার্কেট এ মানি ম্যানেজমেন্ট ছাড়া কোন ভাবেই কেউ টিকে থাকতে পারে না।যদি সুন্দর একটা মানি ম্যানেজমেন্ট দাড় করাতে পারেন তবে আপনার ক্যাপিটাল হারানো প্রায় অসম্ভব।

ভাল মানি ম্যানেজমেন্ট এর কিছু নিয়ম আছে।এর মধ্যে সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ কিছু টিপস উল্লেখ করলাম।

* ছোট করে রিস্ক নিন:

এর মানে এই নয় যে আপনি অল্প লাভ নিবেন।আপনাকে ঠিক করতে হবে যে মূল ব্যালেন্স থেকে কত % আপনি লস মেনে নিতে চাচ্ছেন।ধরুন ১০০০$ ব্যালেন্স আছে এখন আপনি কত লস নিবেন। তবে রেসিও হবে 1:2

আপনি যদি প্রফিট নেন ১০$ তবে লস নিতে হবে ৫$  । এটা হল শুরুর দিকে।তবে যখন আপনি দক্ষ হবেন তখন রেসিও টা চেঞ্জ হয়ে যাবে।তবে 1:3 রেসিও তে আপনি এন্ট্রি নিতে পারেন।

এখানে আমরা বেশ কিছু ভুল করি।যেমন sl tp না দিয়ে লম্বা লস মেনে নেই কিন্তু লম্বা প্রফিট মেনে নিতে পারি না।এটা গলদ।লস মেনে নিব যে ভাবে ঠিক সেই ভাবে প্রফিট মেনে নিব।যদি ১০ টা এন্ট্রি এভাবে রুলস মেনে করেন তবে আপনি ৫ টা ও যদি প্রফিট করেন আর ৫ টা sl খান তবে আপনি উইনার।উদাহরণ দেখুন

রেসিও 1:2 

এন্ট্রি ১০ টি

tp 80 পিপ

sl 40 পিপ

-----------------------------------

sl 5 এন্ট্রি 

tp 5 এন্ট্রি

লস 200 পিপ

প্রফিট 400 পিপ

ইকুয়াল করলে প্রফিট ২০০ পিপ।

এখন ভেবে দেখুন রুলস মেনে ট্রেড করবেন না কি tp sl ছাড়া ট্রেড করে বার বার ব্যালেন্স হারাবেন।সবাইকে ধন্যবাদ। ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।।


No comments:

Post a Comment